মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ঢাকার বাইরে থেকে আসা কোভিড রোগীরা বেশি মারা যাচ্ছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৮৫ বার

ঢাকার বাইরে থেকে আসা রাজধানীতে করোনার (কোভিড-১৯) বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। তাদের বেশিরভাগেরই আইসিইউয়ের প্রয়োজন হচ্ছে। ফলে আইসিইউয়ের চাহিদা বেড়েছে। 

এসব বাইরে থেকে আসা কোভিড রোগীরা বেশি মারা যাচ্ছেন। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‌‘ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ৪০ শতাংশ ৪৮ ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছেন।’তিনি আরও বলেন, ‘গ্রামের হাসপাতালগুলোতে অক্সিজেনের সাপোর্টটা দিতে পারলে রোগী মৃত্যুর হার কিছুটা হলেও কমে আসবে। ঢাকার বাইরে থেকে ‍রোগী এলেও এত জটিল অবস্থায় আসতে হবে না। এই সময়টা আমাদের একটু অপেক্ষা করতে হবে।’

রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পর করোনা রোগীর চাপ বেড়েছে। ঢাকার বাইরে অধিকাংশ রোগী জটিল অবস্থায় ঢাকায় আসছেন। তাদের চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপ বেড়েছে। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, হাসপাতালে করোনা সেবার জন্য ৭০৬ শয্যার মধ্যে বর্তমানে ৮টি শয্যা খালি আছে। এই হাসপাতালে ২৪টি আইসিইউ আছে। বর্তমানে এর একটিও খালি নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories