সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

ডাকসু নির্বাচন: আজ থেকে মনোনয়নপত্র নিতে পারবেন প্রার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে প্রার্থীকে সশরীরে এই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মনোনয়নপত্র সংগ্রহ করে ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুর মনোনয়নপত্র ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত (সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে দাখিল করতে হবে।
এতে আরো বলা হয়, একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে। ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না। প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন ১৫৭ জন। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার হলেন ৩৯ হাজার ৭৭৫ জন। ভোটার তালিকা সব হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। মোট ভোটারের ৪৭.৫২ শতাংশ ছাত্রী আর ৫২.৪৮ শতাংশ ছাত্র।
উল্লেখ্য, গত ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় ভোটার ছিল ৩৯ হাজার ৯৩২ জন। এ ছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories