শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ভারতে আটক ৭ বাংলাদেশী, মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ চায় পরিবার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১০৯ বার

ভারতে আটক কুড়িগ্রামের ফুলবাড়ী সদরের অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সমন্বয় পাড়ার একই পরিবারের ৭ নারী পুরুষ ও শিশুর মুক্তির উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন তাঁদের পরিবার। পরিবারের পক্ষে মোঃ আশরাফুল আলম গত ৬ জুলাই কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এ আবেদন করেন।

৪ জুলাই ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ বিএসএফ আটক করে থানায় সোর্পদ করে। পরে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। আটক ব্যক্তিরা হলেন, মোঃ সিরাজুল পিতা মৃত, সোনামিয়া (৫০) তার স্ত্রী, মোছা : শিফাহারী ওরফে শেফালী(৪৫), পুত্র মো: হাবিবার(১৮), মোঃ নুরনবী(২৩), পুত্রবধূ (নুরনবীর স্ত্রী)মোছাঃ শালিমা (১৮) নাতি (নুরনবীর পুত্র) মো:সাকিবুল(৭), নাতনি (নুরনবীর মেয়ে)মোছাঃ নুরনাহার (৫)।

মামলার এজাহার ও আটককৃতদের পরিবার জানায়, গত ১৫ বছর ধরে তাঁরা ভারতে ছিলেন। মাঝে ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের পর ফিরে এসে তারা বাংলাদেশে থাকার অপশন দিয়ে আবারও ভারতে চলে যান।

আটক ব্যক্তিদের পরিবারের সদস্য আবেদনকারী আশরাফুল আলম জানান, গত ৫ জুলাই সকালে ফুলবাড়ী থানা পুলিশ এবং উপজেলার কাশিয়াবাড়ী বিজিবি ক্যাম্পের একজন সদস্য তাদের বাড়িতে এসে জানায়, তাদের পরিবারের ৭ সদস্য বাংলাদেশের পাথরডুবি সীমান্তের ওপারে ভারতের সাহেবগঞ্জ বিএসএফের হাতে আটক হয়েছেন। পরে তাদের নাম, ঠিকানা ও ছবি প্রর্দশন করে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তাঁরা নিশ্চিত হয়ে ফিরে আসেন। তাদের দেওয়া তথ্য মতে আমি ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি বিজিবি ক্যাম্পে হাজির হয়ে জানতে পারি আটক ব্যক্তিদের বিএসএফ থানায় হস্তান্তর করেছে। তারা জানায় আটক ব্যক্তিদের জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের জিম্মায় নিলে তারা ছাড়া পেতে পারেন।

ছিটমহলের মানুষের অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় আন্দোলনের বাংলাদেশ অংশের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান বলেন, ভারতে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তারা বাংলাদেশ সরকারের ২০১৬ সালের গেজেটভুক্ত। তাই তিনি তাদের মুক্তির জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব রেজাউল করিম আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের নাগরিকত্বের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories