গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে হালুয়াঘাট সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।
১০ আগষ্ট রবিবার দুপুর ২.৩০ মিনিটে হালুয়াঘাট উপজেলা গেইটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় হালুয়াঘাট প্রেসক্লাবের এক অংশের সভাপতি মোঃ হাতেম আলী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এবং অন্য অংশের সভাপতি ওমর ফারুক সুমন, সাধারণ সম্পাদক জুলমত আলী, প্রেসক্লাবের সদস্য খালেদ আহমদ শামসুল আলম পনির, সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন ও নাইম বক্তব্য রাখেন।এ সময় হালুয়াঘাটের কর্তব্যরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য হত্যা সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে হাত পা থেঁতলে শারীরিক ভাবে গুরুতর আহতদের জড়িত সকল সন্ত্রাসীদের কে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার শেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল সর্বোচ্চ শাস্তি ও কর্তব্যরত সকল সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিতের দাবি জানান
Leave a Reply