শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আয়কর আইনে জিরো রিটার্ন নামের কোনো বিধান নেই: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভুল ধারণাভিত্তিক ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে নতুন নির্দেশিকা জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ। রাজস্ব সংগ্রহকারী এ সংস্থাটি এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। রবিবার (১০ আগস্ট) বিষয়টি নিয়ে এনবিআর থেকে একটি নির্দেশনা প্রকাশ করা হয়।
সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, সবকটি ঘর শুণ্য হিসেবে পূর্ণ করে শুণ্য রিটার্ন দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে।
এনবিআরের জারি করা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ অনুসারে জিরো রিটার্ন নামের কোনো বিধান নেই। করদাতাকে প্রকৃত আয়-ব্যয় ও সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে। প্রকৃত করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না। আর রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুসারে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) আইসিএমএবির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘আয়কর আইনে ‘‘জিরো বা শূন্য রিটার্ন’’ কনসেপ্ট বা কোনো নিয়ম নেই।
তিনি জিরো রিটার্নকে ‘এক্সট্রেমলি ডেঞ্জারাস’ উল্লেখ করে বলেন, করদাতা রিটার্নে যা কিছু ডিক্লার করেছেন, সেটা তার বক্তব্য। যদি তা মিথ্যা হয়, তাহলে আয়কর আইনে পাঁচ বছরের জেলের বিধান আছে। সহসাই জিরো রিটার্ন বিষয়ে এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান চেয়ারম্যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories