বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

উপকূলে ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৮৬ বার

এক লঘুচাপের প্রভাব কাটতে না কাটতেই সাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপের ফলে উপকূলীয় এলাকায় ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কেবল সাগর ও উপকূলীয় এলাকা নয় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের অভ্যন্তরেও কিছু কিছু অঞ্চলেও।

মঙ্গলবার (২৭ জুলাই) উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এই অবস্থায় বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শঙ্কা দেখা দিয়েছে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো নিয়ে। টানা অরবোধের পর কয়েকদিন আগেই গভীর সমুদ্রে মাছ ধরতে নেমেছেন জেলেরা। তাদের উদেশ্যে সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানীতে মঙ্গলবার সকালে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। সেটা কেটে যাওয়ার থেকে কখনো রোদের তীব্রতা বাড়ছে। কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কেবল রাজধানী নয় দেশের বিভিন্ন স্থানেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। দুপুর পর্যন্ত সবচেয়ে বর্ষণ হয়েছে কক্সবাজারে। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে। বৃষ্টিপাতে প্রবণতা থাকবে আগামী ৩ দিন।

গত সপ্তাহেই লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা ভারতে উড়িশ্যার দিকে গিয়ে দুর্বল হয়ে পড়ে। সে সময়ও বৃষ্টিপাত বেড়েছিল। চলতি মাসে অন্তত দুটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, যার একটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এ পর্যন্ত নিম্নচাপ হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories