মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

ফেসবুকে সহপাঠীকে যৌন হয়রানি, তোলপাড় বুয়েট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২০৬ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই ব্যাচের চার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশের অন্যতম সর্বোচ্চ এই বিদ্যাপীঠে। এরইমধ্যে এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ফেসবুকে যৌন হয়রানির এ ঘটনায় প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সামাজিক অবক্ষয়ের কারণেই এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা।অভিযুক্তদের সবাই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। এদের একজন জারিফ হোসেইন। যিনি একই ব্যাচের স্থাপত্য বিভাগের এক নারীকে শিক্ষার্থীকে উত্যক্ত করতে শুরু করেন। চাহিদামতো সায় না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে যান যৌন হয়রানি। ন্যাক্কারজনক এই কাজে তাকে সহায়তা করেন ৩ সহপাঠী- জাহিদ মনোয়ার চৌধুরী, জারিফ ইকরাম ও সালমান সায়ীদ।

এ নিয়ে ভুক্তভোগীর অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধ করে পার পেয়ে যাবার অপসংস্কৃতি এবং মুল্যবোধের সংকটই এমন অবক্ষয়ের জন্য দায়ী বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

সন্তানকে শুধু ভালো ছাত্র হিসেবে না, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেও অভিভাবকদের পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories