বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য দারুণ সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সম্প্রতি শুরু হয়েছে যুক্তরাজ্যের ‘অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৬’-এর আবেদনপ্রক্রিয়া। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নে পড়ার সুযোগ পাবেন। ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির শেকড় ১১০০ শতকের শেষ ভাগ বা ১২০০ শতকের শুরুতে। দীর্ঘ ইতিহাস ও উচ্চশিক্ষায় অসামান্য অবদান রাখার কারণে এটি এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত।
বৃত্তির সুবিধাসমূহ: এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। পাশাপাশি প্রতি বছর জীবনযাত্রার খরচ হিসেবে দয়া হবে ন্যূনতম ১৯,২৩৭ পাউন্ড। এছাড়া, নেতৃত্ব বিকাশে সহায়ক বিভিন্ন বেসরকারি কর্মশালা ও নেটওয়ার্কিং ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
যোগ্যতা:
বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
প্রার্থীকে প্রথম শ্রেণির একাডেমিক রেজাল্টসহ অসাধারণ শিক্ষাজীবনের প্রমাণ রাখতে হবে।
নেতৃত্বের গুণাবলি ও ব্যক্তিগত সততা থাকতে হবে।
স্কলারশিপের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাগত দৃষ্টিভঙ্গি থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ৫০০ শব্দের স্কলারশিপ প্রবন্ধ, দুটি সুপারিশপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, সিভি।
অধ্যয়নের ক্ষেত্র: অক্সফোর্ডে মাস্টার্স লেভেলের ১৮০টিরও বেশি কোর্স অফার করা হয়, যার মধ্যে বেশিরভাগই গবেষণাভিত্তিক কিংবা ক্লাসরুমভিত্তিক এক বছরের মাস্টার অব সায়েন্স প্রোগ্রাম।
আবেদনের নিয়ম ও সময়সীমা: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত লিংকে গিয়ে
Leave a Reply