শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

রাজধানীতে গেল ২৪ ঘণ্টায় আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০২ বার

গেল ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান (৬০), নোয়াখালী ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম পারভেজ (৪৩), মিরপুর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান (মেম্বার) (৪৭), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জিয়াউল হক জিয়া (৪০), নবাব কাটরা ইউনিট যুবলীগের সহ-সভাপতি মো. কলিম (৫২), কদমতলী থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রেদওয়ান খান বোরহান (৫০), কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (৩৩), অমর একুশে হল ছাত্রলীগের সেক্রেটারি আতাউল গনি কৌশিক (৩৪), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এরশাদুর রহমান রিফাত (৩১), চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৫৭) ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন পলাশ (৪২)।
মঙ্গলবার ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এদিন কোনও নাশকতা যেন না ঘটে সেজন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories