সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

সাজিদ হত্যার মামলা দায়ের, সুষ্ঠু তদন্তের দাবি বাবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী সাজিদ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। তাঁর বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার। সোমবার (৪ আগস্ট) বিকেল চারটার দিকে তিনি বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ মামলার এজাহার জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সাজিদের বাবা বাদী হয়ে এজাহার (মামলা নং-২) হিসেবে রুজুর করেছে। এতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।দণ্ডবিধির ৩০২, ২০১/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার বলেন, ‘আমার ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে সেটা প্রমাণিত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
উল্লেখ্য, গত ১৭ জুলাই সাজিদের লাশ উদ্ধার করা হয়। পরে ৩ আগস্ট প্রকাশিত সাজিদে ফরেনসিক রিপোর্টে শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড উল্লেখ করা হয়। প্রাথমিক ময়নাতদন্তের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে মৃত্যুর ঘটনা ঘটেছে। একইদিনে এ বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি উচ্চতর তদন্তের সুপারিশ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories