মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯৩ বার

ভারতের তামিলনাড়ুর রাজ্যের মহাবলীপুরমের কাছে বড়সড় গাড়ি দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তামিল অভিনেত্রী যশিকা আনন্দ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর ১ বন্ধুর। শনিবার গভীররাতে মহাবলীপুরমের ইস্টকোস্ট রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিস সূত্রে খবর, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা একটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে গাড়িটি এক্কেবারে দুমরে মুচরে যায়। গাড়ির মধ্যে যশিকা আনন্দ ছাড়াও আরও তিন বন্ধু ছিলেন। অভিনেত্রীর বন্ধু ভল্লী চট্টি ভবানীর মৃত্যু হয়। যশিকা ও তার আরও দুই বন্ধুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দিল্লি থেকে চেন্নাই পৌঁছোন তার বাবা।

২০১৬ সালে তামিল ছবি ‘কাভালাই ভেন্ডম’ মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন যশিকা আনন্দ। তামিল ছবি ‘নোটা’-তে অভিনয় করে পরিচিতি পান তিনি। এছাড়াও ‘কাজুগু-২ ‘, ‘জম্বি’, ‘মুকুঠি আম্মান’-র মতো ছবিতে দেখা গিয়েছে যশিকাকে। বিগ বস তামিল-র দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল তাকে। খুব শীঘ্রই ‘সালফার’ বলে একটি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories