সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯১ বার

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে গতকাল রবিবার দেশে ১০৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সোমবার স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১২০ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৪ জন ভর্তি হয়েছেন। অপরদিকে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন ডেঙ্গু রোগী।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬৮ জনে। তাদের মধ্যে ৪৬০ জনই ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট আটজন ঢাকার বাইরে হাসপাতালে রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩৩১ জন রোগী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories