শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কক্সবাজারের চকরিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার

কক্সবাজারের চকরিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে সুহায়েত (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুহায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন সুহায়েত। তিনি আজমনগর স্কুলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে চার থেকে পাঁচজন মুখোশধারী লোক ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় সুহায়েতের মাথায় গুলি লাগে ও তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুলির শব্দ ও সুহায়েতকে পড়ে থাকতে দেখে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এ সময় দুর্বৃত্তরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ‎পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
‎চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মধ্যরাতে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা সুহায়েতকে গুলি করে। পুলিশের টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ মর্গে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories