শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে করা মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪০ বার

শারীরিক ও মানসিক হেনস্তা থেকে নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে দায়ের করা মামলা খারিজের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি পারিবারিকভাবে আপস মীমাংসা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে গত ২২ জুন বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে একই আদালতে মামলাটি দায়ের করেন রাজধানীর একটি ইংরেজি মিডিয়াম স্কুলের শিক্ষার্থী মেহরীন।
গত ১০ জুলাই উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য ২৪ জুলাই দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী মেহরীন আহমেদকে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করতে থাকে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং জখম করে। বাদী একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি হওয়ার তারা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন।
তারা প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা প্রদান করেন।
অভিযোগে আরো বলা হয়, পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ সুবিধাদী ব্যবহারের অধিকার রয়েছে, তা থেকে তাকে বঞ্চিত করে এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করে। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতন করেছে। যার মাধ্যমে সহিংসতা ঘটেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories