শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম।
চীনের মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
প্রতিনিধি দল শুক্রবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। প্রয়োজনে তারা চীনে উন্নত চিকিৎসার সুপারিশ করবেন।
এদিকে, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) করেছে। বাংলাদেশ সরকারের অনুরোধে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
এর আগে বুধবার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।
উল্লেখ্য, গত সোমবার ঢাকার মোহাম্মদপুরে মাইলস্টোন স্কুলের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বেশ কয়েকজন দগ্ধ হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি চীন, ভারত ও সিঙ্গাপুর আহতদের চিকিৎসায় সহায়তা করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories