রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ব্যবহার শেখাব আমেরিকাকে, চীনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১০৭ বার

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আমেরিকা এখনও শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব।

চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই’র এ বক্তব্য ছাপা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।নেড প্রাইস বলেছিলেন, বেইজিং-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন ‘শক্তিমত্তার অব্স্থান’ থেকে কথা বলবে।

এর প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, বিশ্বের কোনও দেশের ওপর এখন আর অন্য কোনও দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনও তার সঙ্গে অন্য কোনও দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমেরিকা সব সময় অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায়।কিন্তু চীনের সঙ্গে আর সে আচরণ চলবে না।

ওয়াং ই এমন সময় এ বক্তব্য দিলেন যখন রবিবার মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বেইজিং সফর করছিলেন। দুই মন্ত্রীই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories