বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মমতাজ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৩ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানার ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।
গত ৫ জুলাই মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আশুলিয়া থানার উপপরিদর্শক মদন চন্দ্র সাহা। পরে আজ তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফরহাদ হোসেন। ওইদিন থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় গুলিতে আহত হন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী।
এ বছরের ১৩ মে মমতাজ গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories