বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

নতুন এক ক্লিন হিটার-এর সন্ধান পেল বাংলাদেশ !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯৫ বার

শেষ পর্যন্ত শিরোপা নিয়েই দেশে আসছেন বাংলার দামাল ছেলেরা। তবে শামীমের অবদান অনস্বীকার্য। নতুন এক ‘ক্লিন হিটার’-এর সন্ধান পেল বাংলাদেশ! ব্যাটিংয়ের সময় কী ছিল তার মনে? দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরে কেমন লাগছে? নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামীম বলেন, ‘গত ম্যাচে শেষ করতে পারিনি। তাই মনে রেখেছিলাম, সুযোগ পেলে আমার লক্ষ্য থাকবে ম্যাচ শেষ করে আসার। আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে যে সেই সুযোগটা পেয়ে সফলও হয়েছি।’

সবে যুবদল (অনূর্ধ্ব-১৯) থেকে জাতীয় দলে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটেও অংশ নিয়েছেন। এবারের লিগে আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরেও শেষ দিকে ‘ক্লিন হিটার’-এর ভূমিকায় দেখা গেছে তাকে।

তারপরও শামীমের উপলব্ধি, আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। সেটা স্বীকারও করে নিলেন। তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এতদিন অনূর্ধ্ব-১৯ বা ক্লাব ক্রিকেট খেলেছি। তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন তা বুঝতে পেরেছি এখানে এসে। শামীম যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশিরভাগ সময়ই ভালো বল আসে, সেগুলোই সাহস করে মারতে হয়। দায়িত্ব নিয়ে খেলতে হয়।’

শামীম জানান, সৌম্য সরকার আর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের সময়ই তার মনে হচ্ছিল দল জিতে যাবে। তিনি বলেন, ‘যখন সৌম্য-রিয়াদ ভাই ব্যাটিং করছিলেন, তখন সব পজিটিভ ছিল আমাদের দিকে। আমি যখন ড্রেসিংরুমে খেলা দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে আজ জিতব। যেভাবেই হোক আমরা জিতব, ইনশাআল্লাহ।’

অধিনায়ক রিয়াদ তাকে বলেছিলেন ওভারপিছু ১০ রান করে নিতে। আর সেটা করতে প্রতি ওভারে একটি চার না হয় ছক্কা হাঁকালেই হয়ে যাবে। সে পরামর্শ মেনেই খেলেছেন শামীম। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘রিয়াদ ভাই আমাকে বলছিল যে ওভারে ১০ করে আসলে ম্যাচটা সহজে চলে আসবে। একটা বাউন্ডারি বা একটা সিক্স আসলেই হবে। আমি সেই পরিকল্পনা ধরে খেলেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories