মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

দেশে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবিতে ন্যাশনাল কনফারেন্স কার্নিভাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

বিশ্বের দরবারে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরতে দুই মাসে ২৮ টি ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। নিত্যনতুন উদ্ভাবন, প্রযুক্তি ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে যবিপ্রবির সকল বিভাগের ন্যাশনাল কনফারেন্স দেশের ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
চলতি বছরের ২৪ মে-২২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়া কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের স্বনামধন্য গবেষকবৃন্দ। এছাড়া কনফারেন্সে অংশগ্রহণ করেন ঢাবি, রাবি, চবি, খুবি, কুয়েট ও শাবিপ্রবি সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন উদ্ভাবন ও গবেষণা বিষয়ক পোস্টার উপস্থাপনা করেন প্রায় দেড় হাজারেরও অধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকে বিশ্বমানের করে গড়ে তুলতে দুই বছর পরপর প্রতিটি বিভাগের অধীনে অন্তত একটি ন্যাশনাল কনফারেন্সের ঘোষণা দিয়েছে যবিপ্রবি। এছাড়াও ৮টি অনুষদের অধীনে একটি করে ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হবে। গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়কে স্বনির্ভর করার লক্ষ্যে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের উদ্ভাবনী সেল গঠনের কথা জানিয়েছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
ইতোমধ্যে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত “এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫” এবং নেদারল্যান্ডভিত্তিক “এলসেভিয়ার র‍্যাঙ্কিং ২০২৫” -এ দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ২০২৪ এর ৯ অক্টোবরে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি দেশসেরা স্থান অর্জন করে। এছাড়া এলসেভিয়ার র‍্যাঙ্কিংয়ে ২০২২ সাল থেকে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে যবিপ্রবি।
কনফারেন্স কার্নিভাল প্রসঙ্গে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, প্রথমত কনফারেন্স কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকে গবেষণা ও উদ্ভাবনে উদ্বুদ্ধ করতেই মূলত আমাদের প্রাথমিক আয়োজন ছিল প্রত্যেক বিভাগের অধীনে একটি করে ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা। এ থেকেই দুই মাসব্যাপী কনফারেন্স কার্নিভালের ঘোষণা দেয় আমরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণায় ফোকাস করবে। আর গবেষণা বাড়লে উদ্ভাবন বাড়বে। উদ্ভাবন বাড়লে বাণিজ্যিকভাবে দেশ লাভবান হবে। একইসাথে অর্থনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ও স্বনির্ভর হবে। গবেষণায় বিনিয়োগের পরিমাণও বাড়বে৷ এতে করে শিক্ষার্থীরা চাকরির পিছনে না ছুটে গবেষক ও উদ্যোক্তা হতে পারবে। দেশের মেধা আর বিদেশে পাচার হবে না।
এছাড়া কার্নিভালের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা, গবেষণায় যবিপ্রবিকে আরও উন্নতকরণ, শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, উচ্চশিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা। গবেষক, ট্রেইনার ও শিক্ষার্থীদের একই ছাতার নিচে এনে পরস্পরের মধ্যে জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের করা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা সহ নানাবিধ কারণে এই কনফারেন্স কার্নিভাল আয়োজন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories