বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

লকডাউনে স্বামীকে ভ্যানে করেই হাসপাতালে নিলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৯৮ বার

লকডাউন স্বত্বেও প্রখর রোদে স্ত্রী তার স্বামীকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। রবিবার (২৫ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এমন দৃশ্যের দেখা যায়। 

জানা যায়, ফাতেমা বেগমের স্বামী নূরু মিয়া গত ১০-১২ দিন যাবত প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন। স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে ফাতেমা মানুষের বাসায় কাজ করে সংসারের খরচ বহন করেন। আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় হাসপাতালে যাওয়ার জন্য কোনো গাড়িও ভাড়া করতে পারেননি ফাতেমা বেগম। তাছাড়াও লকডাউনে প্রাইভেটকার বা মাইক্রো বেশি ভাড়া নেয় বলে দাবি করেন তিনি। আর পরিবারে একমাত্র মেয়ে ছাড়া নেই। এজন্য বোনের ছেলের মাধ্যমে ভ্যানে করেই হাসপাতালে স্বামীকে নিয়ে যান ফাতেমা বেগম। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ভ্যানে করে রাজধানীর মাতুয়াইল মেডিকেল যান তারা।উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আর এ বিধিনিষেধের আওতায় গণপরিবহনও রয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories