বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া সৌদির পাশে মালয়েশিয়া ॥ পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য: আনোয়ার মালয়েশিয়া দিবসে ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বারভিডার কর্মসূচি না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

ফেসবুকে গুজব ছড়িয়ে র‍্যাবের জালে ধরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২২৫ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে সিলেটে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সামেন মজুমদার।গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের উপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে, যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories