শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বাজুসের সমন্বয় করা ৭ জুলাইয়ের দামেই শুক্রবার স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬০ বার

দেশে চলতি বছর এখন পর্যন্ত ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরমধ্যে ২৭ বারই দাম বাড়ানো হয়েছে। তবে সবশেষ গত ৭ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে। বাজুসের সবশেষ সমন্বয় করা দামেই শুক্রবার (১৮ জুলাই) দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।
সমন্বয় করা দর অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম নির্ধারিত রয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা।
এদিকে গত ৭ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এরমধ্যে ৩৫ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories