মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭১ বার

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত পত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০০৯ রপ্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২২ খ্রিষ্টাব্দের এটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু চালু করা হয়নি। তবে বিকল্প হিসাবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয় উপবৃত্তি। দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার বৃত্তি পরীক্ষা চালু করতে যাচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো পত্রে জানানো হয়, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (একসঙ্গে) এই চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা ৫০ শতাংশ করে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেবে। প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ অংশ নিতে পারবে।
বদলে গেল প্রাথমিকের সহকারী শিক্ষকের পদনাম: শিক্ষকসহ পাঁচটি পদের পদনাম পরিবর্তন করে আদেশ জারি করেছে সরকার। এতে সহকারী শিক্ষক পদের পদনাম হবে শিক্ষক। গত ২ জুলাইয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত অফিস আদেশটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আদেশে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত মে মাসের সমন্বয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে সহকারী জেলা শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী শিক্ষক পদের নামপদ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে জানানো হয়, সহকারী জেলা শিক্ষা অফিসারের পরিবর্তিত পদনাম হবে অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা পরিবর্তিত হয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার পরিবর্তিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পরিবর্তিত হয়ে সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়), সহকারী শিক্ষক পরিবর্তিত হয়ে পদনাম করা হয়েছে শিক্ষক।
প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা: শিশু শহিদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories