সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাচ উইকেটে জয় ২-১ এ সিরিজ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৩৯ বার

জিম্বাবুয়ের বিপক্ষে এর আগেও তিন ফরমেটে সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে এবারের জয়টা তাদের মাটিতে। তাইতো এর গুরুত্ব অনেক। আজ হারারেতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাচ উইকেটে জয় ২-১ এ সিরিজ বাংলাদেশের।

এর আগে একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের একদিনের সিরিজও জিতেছে টাইগাররা। এবারের সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি বাদে সব ম্যাচেই জয় এসেছে। শেষ পর্যন্ত তিন ট্রফি জিতে অজিদের বিপক্ষে খেলার প্রস্ততিটা ভালোই সেরেছ বাংলাদেশ দল। সিরিজ জয় করে ট্রফি নিয়ে একটি ছবি তুলতে দেখা যায় সাকিব আল হাসনাকে। আর সেই ছবি শেয়ার দিয়েছেন তাসকিন আহমেদ।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পার্টটাইমার সৌম্য সরকার। তিন ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। শরিফুল ইসলাম চার ওভারে ২৭ এবং সাকিব চার ওভারে ২৪ রান দিয়ে নেন একটি করে উইকেট। সাইফউদ্দিন এক উইকেট পেলেও চার ওভারে দিয়েছেন ৫০ রান।

ব্যাটে-বলে দারুণ অবদান রেখে সৌম্য জিতলেন সিরিজ সেরার পুরস্কার। ক্যারিয়ার সেরা ইনিংসের সঙ্গে আঁটসাঁট বোলিংয়ে দুই উইকেট নিয়ে সিরিজ-নির্ধারণী ম্যাচের সেরাও তিনিই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories