মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে মাস্টার্স, আবেদন শেষ ২২ জুলাই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭৬ বার

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ISRT) ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। আসন সংখ্যা সীমিত। আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে আবেদন।
কোর্সের বৈশিষ্ট্য:
পরিসংখ্যান ও ডেটা সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামটি নিয়মিত ও পূর্ণকালীন একটি প্রোগ্রাম। এটি এক বছর মেয়াদী একটি প্রোগ্রাম। তবে থিসিস বা ইন্টার্নশিপের জন্য অতিরিক্ত দুই থেকে চার মাস সময় লাগবে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে অবশ্যই ফলিত পরিসংখ্যান, পরিসংখ্যান, সিএসই, ইইই, গণিত বা অন্যান্য সম্পর্কিত বিষয়ের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর স্নাতক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকবে হবে ৪.০০-এর মধ্যে বা সমমান। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ (সম্মিলিত জিপিএ ৮.০) থাকতে হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ বা এর পরে স্নাতক ডিগ্রি শেষ করতে হবে। তবে বিদেশি ডিগ্রিধারীদের আবেদন করার ক্ষেত্রে আগে আইএসআরটি’র সঙ্গে যোগাযোগ করতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও সময়:
লিখিত পরীক্ষা ৮০ নম্বরের, সময় দুই ঘণ্টা। মৌখিক পরীক্ষা ২০ নম্বরের।
আবেদন ফি: ২৫০০ টাকা।
ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য:
আবেদনের শেষ তারিখ আগামী ২২ জুলাই, ২০২৫ ইং। ভর্তি পরীক্ষার তারিখ ২৭ জুলাই, ২০২৫ ইং এবং ক্লাস শুরুর তারিখ ১৭ আগস্ট, ২০২৫ ইং।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories