মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৫ বার

স্বপ্নটা ছিল বহুদিনের, শ্রীলঙ্কার মাটিতে কোনো ফরম্যাটে সিরিজ জয়। এতদিন সেটি অধরাই ছিল। এবার ওয়ানডেতে সুযোগ পেয়েও হাতছাড়া হয়। তবে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়তে আর ভুল করেনি বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচে আজ বুধবার তানজিদ হাসান তামিমের দাপুটে ইনিংসে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এতে লিটন দাসের অধিনায়কত্বের শুরুটাও হলো সফলতা দিয়ে।
কলম্বোয় ১৩৩ রানের লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ অবশ্য শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরেন পারভেজ হোসেন ইমন, টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি।
তবে ওপেনিং জুটি ভাঙলেও, লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ান তানজিদ। দুজনে গড়েন ৭৪ রানের কার্যকর জুটি। ৩২ রানে লিটন আউট হলেও একপ্রান্ত ধরে রেখে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন তানজিদ তামিম।
৬ ছক্কা ও ১ চারে সাজানো ৪৭ বলের ঝোড়ো ইনিংসে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জেতান এই তরুণ। তার স্ট্রাইকরেট ছিল ১৫৫.৩১। তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন ২৭ রানে (১ চার, ১ ছক্কা)।
তবে এই জয়ে ব্যাটারদের অবদান যতটা, বোলারদের সেটি ছিল আরও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বল হাতে দুর্দান্ত করেন শেখ মেহেদী হাসান। সুযোগ পেয়ে চেনা ছন্দে ফিরেই স্পিন জাদুতে আটকে ফেলেন লঙ্কান টপ অর্ডারকে।
মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন তিনি, যার মধ্যে ছিল একটি মেডেন ওভারও। এটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। আগেরটি ছিল ১৩ রানে ৪ উইকেট, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে।
মেহেদীর ঘূর্ণিতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। ২০ ওভারে তারা তুলতে পারে মাত্র ১৩২ রান। লক্ষ্য ছোট হওয়ায় বাকি কাজটা সহজেই সেরে ফেলেন ব্যাটাররা। আর তাতেই রচিত হলো ইতিহাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories