রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

মহাখালীতে হাসপাতালের পেছনে ধর্ষণের শিকার পথশিশু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

রাজধানীর মহাখালী এলাকায় এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের জানান, ‘গতরাতে শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়। আজ তার ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ‘ভুক্তভোগী শিশুটি পথশিশু। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। গতকাল রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের ধর্ষণের শিকার হয় ওই শিশু। তবে ধর্ষণকারীকে চিনতে পারেনি শিশুটি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে শিশুটির কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় খবর দেয়। পরে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories