মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

রাবিতে পরীক্ষার খাতায় থাকবে না রোল, চালু হচ্ছে কোড নম্বর পদ্ধতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় এখন থেকে আর রোল নম্বরের উল্লেখ থাকবে না। এর পরিবর্তে শীঘ্রই চালু হবে কোড নম্বর পদ্ধতি। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক এনামুল হক।
তিনি বলেন, রোল নম্বর পদ্ধতিতে খাতা মূল্যায়ন নিয়ে অনেক সময় বিতর্ক ও সমালোচনা দেখা গিয়েছে। অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতেই শিক্ষার্থীদের পরীক্ষার খাতা প্রাথমিকভাবে কোডিং পদ্ধতিতে মূল্যায়িত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষকদের বিরুদ্ধে রোল দেখে পরিচয় অনুযায়ী খাতা মূল্যায়নের অভিযোগ ছিল। পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর, অপছন্দের শিক্ষার্থীকে কম নম্বর দেয়ার অভিযোগ তুলে আন্দোলনও করেছেন অনেকে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories