মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৩৩ অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জুলাই-ডিসেম্বর ২০২৪ মেয়াদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এসময় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ভবনের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
জানা যায়, সরাসরি ও অনলাইনে ৪৪ টা আবেদনের মধ্য থেকে বাছাই করে ৩৩ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ প্রদান করা হয়। ভেটেরিনারি অনুষদ দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড থেকে ওই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ডের চেয়ারম্যান এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো শিক্ষার্থীর শিক্ষা গ্রহণে বাধা না হয়, সে লক্ষ্যেই এই ফান্ড থেকে বৃত্তি প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই ফান্ডকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তারা।
সভাপতির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘আগামী বছর থেকে আমরা বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির প্রদান করতে পারব। আমাদের যারা অ্যালামনাই আছে তারা আমাদেরকে আর্থিকভাবে এই ফান্ডে সহযোগিতা করে। আমরা আশা করি এই শিক্ষার্থীরা যারা বৃত্তি পাচ্ছেন তারাও ভবিষ্যতে আমাদের ফান্ড সমৃদ্ধ করতে কাজ করবে।
অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘ভেটেরিনারি অনুষদের দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। এই ফান্ডের আদলে অন্য অনুষদ ও জেলা ভিত্তিক শিক্ষার্থী সংগঠনগুলোকেও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করা উচিত। পাশাপাশি প্রতি সেমিস্টারে যারা একাডেমিকভাবে প্রথম হয়, তাদেরও যদি বৃত্তির আওতায় আনা যায়, তাহলে শিক্ষার্থীরা আরও উৎসাহ পাবে এবং ভালো ফলাফলের প্রতি আগ্রহ বাড়বে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories