মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৮ বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি করেন সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। পতিত হাসিনা সরকার দিল্লি পালিয়ে আছে। এদিকে ৭১-এর মানবতাবিরোধী শক্তি রাজাকার এবং ২৪-এর মানবতাবিরোধী শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের শক্তির প্রধান হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। কিন্তু তাকে নিয়ে একটি চক্র ও পাকিস্তানী গোষ্ঠী কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করছে।
এ সময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রোকনুজ্জামান, স্বাক্ষর, মেহেদী, তৌহিদ, তৌফিক, আশরাফুল প্রমুখ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংগঠনটি। পরে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে তারা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories