বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ডিএমপিতে উপ-পুলিশ কমিশনারসহ নয় কর্মকর্তার পদায়ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯৬ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুইজন উপ-পুলিশ কমিশনার ও সাতজন সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন করা হয়েছে।ডিএমপি হেডকোয়ার্টার্স এর এক আদেশে উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে অপারেসনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং অপারেসনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ।

আজ রোববার (২৫ জুলাই) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।একই আদেশে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞাকে পেট্রোল-মতিঝিল, সহকারী পুলিশ কমিশনার আরিফ মুহাম্মদ শাকুরকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, সহকারী পুলিশ কমিশনার বাহা উদ্দীন ভূঁঞাকে প্রটেকশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার শান্তা ইয়াছমিনকে ট্রাফিক-অ্যাডমিন, রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাসকে পেট্রোল-তেজগাঁও এবং সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories