শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ক্রিম, সিগারেট ও মোবাইল ভর্তি ব্যাগ নিয়ে ধরা আবুধাবিফেরত ৩ যাত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার

আবুধাবি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কসমেটিকস, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে এনএসআই, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনীর সমন্বিত টিম।
বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর জি-৯০৬১ থেকে নামার পর ওই তিন যাত্রী গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টাস্কফোর্স সদস্যরা তাদের ব্যাগ তল্লাশি করে।
তল্লাশিতে তিনটি ব্যাগ থেকে পাওয়া যায় ২ হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট, ৭টি মোবাইল ফোন এবং ১টি ল্যাপটপ।
আটক যাত্রীরা হলেন ফেনীর সদর উপজেলার মো. রিপন ছাগলনাইয়া উপজেলার মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম।
কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক রাজস্ব মূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে সিগারেটের দাম ২ লাখ ৮০ হাজার, নিষিদ্ধ কসমেটিকসের দাম ৭ লাখ ৫০ হাজার, মোবাইলের দাম ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ধরা হয়েছে ৬৫ হাজার টাকা।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চোরাচালান, রাজস্ব ফাঁকি ও হয়রানি রোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক। এই তিনজন যাত্রী প্রথমবারের মতো এমন অপরাধে জড়িত হওয়ায় তাদের কাছ থেকে মালামাল জব্দ করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories