বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সূত্রাপুরে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ-৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭৫ বার

রাজধানীর সূত্রাপুরের কাগজীটোলার একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে বাবা-মা ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ২টার দিকে সূত্রাপুরের কাগজীটোলার পাঁচতলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
দগ্ধরা হলেন- রিপন (৩৫) ৬০ শতাংশ দগ্ধ, চাঁদনী (২৮) ৪৫ শতাংশ দগ্ধ, তামিম (২২) ৪২ শতাংশ দগ্ধ, রোকন (১৪) ৬০ শতাংশ দগ্ধ, ও আয়েশা (১) ৬৩ শতাংশ দগ্ধ। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সুলতান মিয়া বলেন, আমরা রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। এরপর চেঁচামেচি কান্নাকাটি শুনতে পেয়ে কয়েকজন প্রতিবেশী মিলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তবে কীভাবে এ বিস্ফোরণ ঘটে সেটা আমাদের জানা নাই।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, সূত্রাপুর থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শিশুসহ পাঁচ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories