শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

দাম বেড়েছে সবজি ও মুরগির, কাঁচামরিচে আগুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। এর প্রভাবে পড়েছে বাজারে। উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচামরিচসহ অধিকাংশ সবজির দাম বেড়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর নিউ মার্কেট ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকায়, এ সপ্তাহে দাম বেড়ে তা হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা।
অধিকাংশ সবজির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি বেগুন মানভেদে ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, দেশি গাজর ১৩০ টাকা, টমেটো ১৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, দেশি শশা ৭০, বরবটি ১০০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটল ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং জালি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এখন বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, রসুন ১৮০ টাকা ও দেশি আদা ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম স্বাভাবিক আছে। বাজারে এখন এখন মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। চাষের পাঙাসের কেজি ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, কৈ ২২০ থেকে ২৫০ টাকা, দেশি শিং ৫০০ থেকে ৬০০ টাকা, বড় সাইজের পাবদা ৫০০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা এবং দেশি পাঁচমিশালি ছোট মাছ ৪০০ থেকে ৫০০টাকা। এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়।
এদিকে কোরবানির ঈদের পর গত কয়েক সপ্তাহ ব্রয়লার মুরগির দাম কম ছিল। কিন্তু, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের কারণে প্রান্তিক পর্যায়ে খামারের ক্ষতি হওয়া এবং পরিবহন সমস্যার কারণে এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। ফার্মের মুরগির ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকা।
রাজধানীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, তিন-চার দিন আগে কাঁচামরিচ নিয়েছিলাম ১২০ টাকায়। আজ সেই কাঁচামরিচ চাচ্ছে ৩০০ টাকা। আমাদের মতো যারা নিম্নআয়ের মানুষ, তাদের জন্য হঠাৎ করে এরকম দাম বেড়ে যাওয়া কষ্টের বিষয়। তাই, চাহিদা বেশি থাকলেও আজ ২০ টাকার কাঁচামরিচ নিলাম। মুরগির দামও বেড়েছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি, নিম্ন মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য।
সবজি বিক্রেতা জামাল জানান, এ সপ্তাহে বৃষ্টি বন্যার জন্য সবজির দাম বেশি। বিশেষ করে, কাঁচামরিচের দাম এক লাফে ৩০০ টাকা হয়েছে। আমরা পাইকারিভাবে কম নিয়ে আসছি। আশা করি, সরবরাহ বাড়লে এবং বৃষ্টি কমলে কাঁচামরিচসহ অন্যান্য সবজির দাম আবার কমবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories