সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জর্ডানে ১২ বছর বয়সীরাও করোনার টিকা পাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৪৫ বার

জর্ডানে ১২ বছরের শিশুরাও এখন থেকে করোনা ভাইরাসের টিকা পাবে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, এখন থেকে ১২ বছর এবং তার চেয়ে বেশি বয়সীদের করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর জন্য আগে থেকে অ্যাপয়নমেন্ট করার দরকার হবে না।

বিবৃতিতে আরও বলা  হয়েছে, টিকা গ্রহণের বিষয়টি ঐচ্ছিক। অভিভাবকের অনুমতি ক্রমে ১৮ বছরের কম বয়সীরা ফাইজারের টিকা নিতে পারবে। দেশটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফাইজার/বায়োএনটেকের ৫০ লাখ টিকা পেয়েছে। জর্ডানের জনসংখ্যা এক কোটি। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে সাত লাখ ৬৩ হাজার ৯শরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং নয় হাজার ৯শরও বেশি লোক মারা গেছে।  এ পর্যন্ত দেশটিতে প্রায় ১৯ লাখ লোক করোনা টিকার পুরো ডোজ গ্রহণ করেছে। আর ২৭ লাখ লোক টিকার প্রাথমিক ডোজ নিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ১২ বছর বয়সীদের জন্য  ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদন করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories