করোনা সংক্রমণের বিস্তার রোধে ঈদের তৃতীয় দিন থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার। বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করছে মানুষ। রবিবার (২৫ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত রিকশায় যাতায়াত করছে মানুষ। বাস চলাচল বন্ধ থাকায় সাইনবোর্ড থেকে পায়ে হেঁটে রাজধানীর দিকে প্রবেশ করছে মানুষ।
মহাসড়কের বর্তমান পরিস্থিতি জানতে কথা হয় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সাথে। তিনি বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মহাসড়কে পুলিশ তৎপর রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোন গাড়ি বের হতে দেওয়া হচ্ছে না।
এছাড়াও মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর মহাসড়কে একই দৃশ্য বিরাজমান। এসব মহাসড়কে ইজি বাইক, অটো রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। যদিও পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের চেকপোষ্ট অভিযান অব্যাহত রেখেছে। চলছে জরিমানা।
Leave a Reply