বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

টি-টোয়েন্টি সিরিজ : অঘোষিত ফাইনালে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১১১ বার

অলিখিত ফাইনালে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দল একটি করে ম্যাচ জেতায় তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। 

হারারে স্পোর্টিং ক্লাব মাঠে রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন সিকান্দার রাজা। এই নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক।

বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের জায়গায় খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশ অপরিবর্তিত।

চলতি সফরে জিম্বাবুয়ের ঘরের মাঠে একমাত্র টেস্টটি ২২০ রানে জিতেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজটি জমিয়ে তুলেছে জিম্বাবুয়ে। এবার তৃতীয় ম্যাচটি জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জেতা হয়ে যাবে বাংলাদেশের।  

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ উইকেটে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করে ২৩ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে জিতেছে দুইটিতে, ড্র হয়েছে বাকি তিন সিরিজ।

বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), লুক জঙওয়ে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, টেন্ডাই চাতারা এবং মিল্টন শুম্বা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories