বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

মিছিল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫১ বার

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। তারা হলেন- মো. নাইমুর রহমান(২২), হারুন(২৪) ও আলামিন মোল্লা(২০)।
সোমবার (০৭ জুলাই) ভোরে শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভোরে জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫-৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করছিল। খবর পেয়ে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories