শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

জঙ্গি সম্পৃক্ততার’ অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার (৪ জুলাই) তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এটিইউ’র ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৭ জুন জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। ওইদিন এশিয়ার দেশটির সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ওইদিন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্গর ও জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানে তিন ধাপে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়।
এক বিবৃতিতে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বাহরু সেশন কোর্টে দণ্ডবিধির অধীনে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories