সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১১৯ বার

টস হারলেন মাহমুদউল্লাহ। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। এই নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। হেরে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

মেহেদি দুই ম্যাচে বোলিং করতে পেরেছেন কেবল ১ ওভার করেছেন। ব্যাটিংয়ে একমাত্র সুযোগে গত ম্যাচে তিনে নেমে করেন ১৯ বলে ১৫। আর গত মার্চে নিউজিল্যান্ড সফরে নাসুমের টি-টোয়েন্টি অভিষেক হয়। ওই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেট নেওয়ার পর দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে জিম্বাবুয়ে একাদশে কোনো পরিবর্তন নেই। সর্বশেষ ম্যাচের উইনিং কম্বিনেশন তারা ধরে রেখেছে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, লুক জঙ্গুয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories