সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

শাজাহানপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১০১ বার

বগুড়ার শাজাহানপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে আজিজুল হক ওরফে তোতা মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তোতা মিয়া উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল উত্তরপাড়ার মৃত ইসমাইল হোসেন প্রামানিকের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক। শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

শিশুটির মা জানান, তার স্বামী খেঁজুর গাছ পরিষ্কার করে অভাবের সংসারের খরচ চালান। তাদের এক ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে ও মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ১২ বছর বয়সী প্রতিবন্ধী ছোট মেয়েকে নিয়ে তাদের অভাবী সংসার। ঈদের দাওয়াতে বড় মেয়ে তার বাড়িতে বেড়াতে এসেছে।
শনিবার দুপুরে বড় মেয়ে তার ছোট প্রতিবন্ধী বোনকে প্রতিবেশী তোতা মিয়ার বাড়ি থেকে আম ধুয়ে আনতে বলে। প্রতিবন্ধী শিশুটি তোতা মিয়ার বাড়ির টিউবওয়েলে আম ধুতে গেলে তোতা মিয়া পেছন দিক থেকে জড়িয়ে ধরে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে কাউকে বলতে নিষেধ করে। মেয়ের কান্না শুনে প্রতিবেশী এক মহিলা এসে বিষয়টি জানালে তোতা মিয়ার বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করা হয়। পরে থানা পুলিশকে এসে বিষয়টি জানান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নিশ্চিত হওয়ার জন্য শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হবে। গ্রেফতারকৃত আসামিকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories