বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

করোনা আক্রান্ত ও উপসর্গে ২২ জেলায় ১৪৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৮১ বার

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, বরিশাল, চট্টগ্রামসহ দেশের ২২ জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

একদিনে কুষ্টিয়ায় ১৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত ছিলেন। আর ৪ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। এছাড়া, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত একজনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া সাতক্ষীরা মেডিক্যালে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

আর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।

এদিকে, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এরমধ্যে পিরোজপুরে ২ জন, পটুয়াখালী ও ঝালকাঠির একজন করে রয়েছেন। বাকি ১১ জন উপসর্গ নিয়ে বরিশালে মেডিকেলে মারা গেছেন।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১ জন করে রয়েছেন।

এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন।

এছাড়া, ফরিদপুরে ১৩ জন, খুলনায় ১১ জন, যশোরে ৮ জন, বরগুনায় ৭ জন, কুমিল্লায় ৬ জন, সিরাজগঞ্জে ৩ জন, টাঙ্গাইলে ২ জন, মাদারীপুরে ২ জন ও শেরপুরে একজনের মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories