মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

অলিম্পিক ফুটবলে মাঠে নামছে আজ ব্রাজিল ও আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৭২ বার

জাপানের রাজধানী টোকিওতে চলছে অলিম্পিক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে পৃথক পৃথক ম্যাচে আজ রবিবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ‘ডি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের আজকের প্রতিপক্ষ আইভরি কোস্ট। অন্যদিকে, ‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা খেলবে মিশরের বিপক্ষে।

অলিম্পিকে বর্তমান সোনাধারী দল ব্রাজিল। এবারও তাদের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচেই তারা জার্মানিকে হারিয়েছে ৪-২ গোলে। ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তরুণ ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। ব্রাজিল ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকের স্বর্ণপদকজয়ী আর্জেন্টিনার শুরুটা হয়েছে হতাশার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হেরে গেছে তারা। আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টা ৩০ মিনিটে।

আর্জেন্টিনার সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, মিশর ও স্পেন। প্রথম ম্যাচে হেরে আর্জেন্টিনার অবস্থান সবার নিচে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories