রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ভবিষ্যতে এমন সমস্যার মুখোমুখি হতে হবে না: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫২ বার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এনবিআরকে আর এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরে সোমবার সকাল পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এই বছর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি থাকবে। আগামী কয়েক দিনে রাজস্বে আরও কিছু যোগ হবে। চূড়ান্ত অঙ্ক পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে। তবে আমরা নিশ্চিত, গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হবে।
তিনি বলেন, এনবিআরের গেল কয়েকদিনের কার্যক্রমে অর্থনীতি হোঁচট খেয়েছে। ব্যবসায় বাণিজ্যে কিছুটা স্থবিরতা ছিল। আজকে শেষ দিন ট্যাক্সের ভালো একটা এমাউন্ট জমা হবে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছরের শুরুতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে কমিয়ে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। এই প্রেক্ষাপটে কেবল এনবিআরের রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রার তুলনায় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যা রেকর্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories