রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আগামী বিপিএলে আসছে নোয়াখালী রয়্যালস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮৯ বার

কয়েক বছর ধরে শোনা যাচ্ছে বিপিএলে দল নিতে চায় ‘নোয়াখালী রয়্যালস’। অবশেষে নোয়াখালীবাসীর অপেক্ষার প্রহর ফুরাতে যাচ্ছে। আসন্ন বিপিএলে দল চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে ‘শায়ানস গ্লোবাল’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
গত ২৪ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ডিসেম্বর-জানুয়ারির দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসরের। তবে তার আগেই নোয়াখালী থেকে দল কেনার জন্য আলোড়ন ফেলে দিয়েছে সায়ান’স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি।
বিসিবিকে দেওয়া চিঠিতে সায়ান’স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখলী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।
তবে আসন্ন বিপিএলে যে ফ্র‍্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। কারণ গত বিপিএল দুয়েকটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয়-ছয়ের অভিযোগ ওঠে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories