মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

চাঁনখারপুলে আনাসসহ ৬ হত্যা: ৮ জনের বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৭ বার

চাঁনখারপুলে আনাসসহ ৬ হত্যা মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। রোববার (২৯ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন করে প্রসিকিউশন।
এর আগে রোববার সকালে ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হচ্ছেন, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
মামলায় অপর পলাতক আসামি হাজির হওয়ার সংক্রান্ত বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হলেও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন। তাদেরকে গ্রেফতারও করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পলাতক অন্যান্য তিন আসামি হলেন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ৫ আগস্ট চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম (ফরমাল চার্জ) আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা ট্রাইব্যুনালে উপস্থাপন করে অভিযোগটি আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories