রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কৃমিল্লার দুই সাংবাদিক নিখোঁজের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা জরুরী : বিএমএসএফ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৪ বার

কুমিল্লার সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান শাহজাদা এমরান ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তরুণ নিখোঁজ রয়েছেন। ২৬ জুন নীলফামারীর নীলসাগর পর্যটন কেন্দ্রে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন তাঁদের পরিবার, সহকর্মী এবং কুমিল্লাসহ দেশের সাংবাদিক সমাজ।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করার আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, ২৪ ঘন্টারও বেশি সময় ধরে তারা নিখোঁজ রয়েছেন, অথচ কোন হদিস নেই। তারা কোথায় আছেন, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা জরুরী বলে মনে করছেন এ সংগঠন ।
এ ঘটনায় সাংবাদিক শাহজাদা এমরানের স্ত্রী জাহেরা আক্তার বিএমএসএফকে জানান, গত প্রায় ২৪ ঘন্টা ধরে তাদের কোন খোঁজখবর না পেয়ে আজ কুমিল্লা থানায় আমি জিডি করেছি (নং ১৯০০, তারিখ ২৬ জুন, ২০২৫)। কুমিল্লার পুলিশ প্রশাসন প্রকৃত কোন তথ্য আমাদের কাছে সরবরাহ করতে পারেনি। উৎকন্ঠা কাটাতে আমরা দ্রুত তথ্য চাই, তারা কোথায় আছেন?
বিএমএসএফের পক্ষ থেকে নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএমএসএফের সাবেক সম্পাদক নুর আলমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তিনি জানিয়েছেন প্রশাসন এ ব্যাপারে স্পষ্ট কিছুই জানায়নি।
বিএমএসএফ গভীর উদ্বেগ প্রকাশ করে এবং দ্রুততম সময়ের মধ্যে তাঁদের খোঁজ ও তাদের অবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories