সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

এক মাসে সর্বনিম্ন স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৩ বার

বৈশ্বিক ভূ-রাজনৈতিক এবং বাণিজ্যিক উত্তেজনা প্রশমিত হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা অপেক্ষা করায় শুক্রবার (২৭ জুন) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
সৌদি সময় দুপুর ১টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্সে দাঁড়ায় ৩ হাজার ২৮২.৬৮ ডলার, যা মে মাসের শেষ দিকের পর সর্বনিম্ন। এ সপ্তাহে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে এবং এপ্রিলের রেকর্ড উচ্চতা থেকে ২০০ ডলারেরও বেশি হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ১.৬ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ২৯৪.৫০ ডলার প্রতি আউন্স। এদিকে ইরান-ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আপাতত স্থায়ী রয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, যার ফলে দুর্লভ খনিজ রপ্তানি আরও দ্রুত হবে।
এদিকে জুলাই ৯ তারিখ ট্রাম্প ঘোষিত “পারস্পরিক শুল্ক” আরোপের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে অনেক দেশ একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে।
সিটি ইনডেক্স ও ফরেক্স এর বাজার বিশ্লেষক ফাওয়াদ রজাকজাদা বলেন, “নিরাপদ বিনিয়োগের চাহিদা হ্রাস পাওয়ায় ডলারের দরপতনের পরও স্বর্ণ কোন ইতিবাচক প্রভাব পায়নি।”
তিনি আরও বলেন, দামের এই সাময়িক পতন দীর্ঘমেয়াদে খুব খারাপ কিছু নয়, বরং এটি অতিরিক্ত চাহিদাজনিত চাপ থেকে স্বর্ণকে মুক্ত করে আবারও জ্বলজ্বল করার সুযোগ তৈরি করতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভার ১.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩৫.৯৬ ডলার। প্লাটিনামের দাম ৫.৯ শতাংশ কমে ১ হাজার ৩৩৪.৬৩ ডলারে নেমে এসেছে, যদিও এটি এর আগে ২০১৪ সালের পর সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিল। প্যালাডিয়ামের দামও ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৭.৯৬ ডলার।
কমার্স ব্যাংক এক নোটে বলেছে, প্লাটিনামের দাম বৃদ্ধির অন্যতম কারণ হলো স্বর্ণের তুলনায় এর বড় মূল্যছাড়, কারণ স্বর্ণ এখন অনেকের কাছেই অনেক বেশি দামে মনে হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories