রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি জাবেদ সাধারণ সম্পাদক মিশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৮ বার

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপো
শুক্রবার (২৭ জুন) বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান ও তোফায়েল হোসেন। এর আগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ সালের এই কমিটিতে সহ-সভাপতি পদে আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন) যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী (বিবিসি বাংলা) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ওয়াকিল আহমেদ হিরন (সমকাল), বিকাশ নারায়ণ দত্ত (জনকণ্ঠ), হাবিবুর রহমান (বাসস), ফজলুল হক মৃধা (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।
এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, মাশহুদুল হক, শামীমা আক্তার, ফোরামের সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নানসহ ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories