শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

যুদ্ধ থামাতে ইরানের প্রতি ইসরায়েলি নাগরিকের আর্তনাদের ভিডিওটি ভুয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৯ বার

সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, ইসরায়েলি এক নাগরিক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইরানের প্রতি আর্তনাদ করছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘প্লিজ, প্লিজ যুদ্ধ বন্ধ করুন। ইরান, দয়া করে বন্ধ করো।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটি কোনো বাস্তব সাক্ষাৎকার নয়, বরং গুগলের তৈরি এআই টুল ‘Veo’ দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটির নিচের ডান পাশে ‘Veo’ নামের একটি জলছাপও দেখা যায়, যা ভিডিওটির উৎপত্তি সম্পর্কে ইঙ্গিত দেয়।
বিশ্লেষকরা বলছেন, ভিডিওটি পরীক্ষা করে দেখা গেছে এতে ভয়েস ও পারিপার্শ্বিক পরিবেশে কিছুটা অস্বাভাবিকতা রয়েছে। হাইভ মডারেশন নামক একটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, এটি ৯৮ শতাংশ সম্ভাবনায় এআই দিয়ে তৈরি।
এছাড়া, কোনো বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভিডিওটির উল্লেখ বা প্রমাণ মেলেনি। সব মিলিয়ে প্রমাণিত হয়েছে, এটি একটি ভুয়া ভিডিও, যা যুদ্ধের আবেগকে কাজে লাগিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে।বিশেষজ্ঞরা সামাজিক মাধ্যমে এমন বিভ্রান্তিকর কনটেন্ট সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories